বড়লেখায় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় জিডি

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual3 Ad Code

বড়লেখায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ মে) জুমার নামাজের সময় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মোটরসাইকেল মালিক আসুক আহমদ সন্ধ্যায় বড়লেখা থানায় জিডি করেছেন। আসুক উপজেলার গাংকুল গ্রামের বাসিন্দা তজমুল আলীর ছেলে। জিডির পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Manual7 Ad Code

জিডি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিক আসুক আহমদ শুক্রবার জুমার নামাজ আদায় করতে বেলা দেড়টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী বাইতুল আমান জামে মসজিদে প্রবেশ করেন। এসময় তিনি তার লাল রঙের হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে যান। নামাজ আদায় করে ১০ মিনিট পর মসজিদ থেকে বেরিয়ে দেখেন তার রেখে যাওয়া স্থানে মোটরসাইকেলটি নেই। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পাননি।

Manual4 Ad Code

মোটরসাইকেল মালিক আসুক আহমদ বলেন, মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। নামাজ পড়ে ১০ মিনিট পর এসে দেখি সেটি গায়েব। দিনদুপুরে মসজিদের সামনে থেকে এভাবে মোটরসাইকেলটি চুরি হবে ভাবতে পারিনি। বিভিন্নস্থানে খোঁজ করেও আর পাইনি। পরে থানায় জিডি করেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানও বিষয়টি জেনেছেন। জিডির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ একটু আন্তরিক হয়ে তদন্ত করলে মোটরসাইকেলটি উদ্ধার হবে বলে আমি বিশ্বাস করি।

দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, জুমার নামাজের সময় মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। মোটরসাইকেল মালিককে থানায় জিডি করতে বলেছি।

Manual5 Ad Code

বড়লেখা থানার এসআই শহীদুল ইসলাম বলেন, জিডির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!