খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

Manual5 Ad Code

বৃুষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

Manual2 Ad Code

জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.হেলু মিয়া,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

সমাবেশে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ¦ল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু,জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমেদ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী,সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল,সদর থানা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাফফুজ,পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান সাদী,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু,যুগ্ম আহবায়ক তপু আলী,ছাত্র নেতা হুমায়ুন, মুনিমসহ অন্যান্যরা।

প্রতিবাদ সমাবেশ শেষে সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গিয়ে শেষ হয়।

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মীরা অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন-দেশের সিনিয়র সিটিজেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মানদীর পানিতে ফেলে দেয়ার কথা বলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে চরম প্রতিহিংসার বহি:প্রকাশ ঘটিয়ে দেশকে চরম সংঘাত ও নৈরাজ্যকে উসকে দিয়েছেন।

Manual7 Ad Code

সরকারের দু:শাসনের অবসানে সকলকে জেগে উঠার আহবান জানিয়ে তারা বলেন,এ অবৈধ নিশিরাতের সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে তারা উল্টা পাল্টা কথা বলছেন। বর্তমান দু:শাসনের বিরুদ্ধে জনগন জেগে উঠেছে। আন্দোলনে অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বাজবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!