বড়লেখায় হত্যা চেষ্টা মামলায় প্রধান শিক্ষক কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় হত্যা চেষ্টা মামলায় প্রধান শিক্ষক কারাগারে

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual4 Ad Code

বড়লেখায় ভুমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের জনৈক বদরুল ইসলামকে হত্যা চেষ্টা মামলায় দুই ভাতিজা ও নাতিসহ উপজেলার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীকে কারাগারে পাঠিছেন আদালত। বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে জামিন নিতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বড়লেখা উপজেলার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলী, তার দুই ভাতিজা ইসলাম উদ্দিন, আলমাছ উদ্দিন ও নাতি সালা উদ্দিন মুন্না পূর্ব-বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ি প্রতিবেশি আব্দুল আহাদের ছেলে বদরুল ইসলামকে চলিত বছরের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক মাস চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আহত বদরুল ইসলাম প্রধান শিক্ষক আপ্তাব আলীসহ হামলাকারিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Manual1 Ad Code

আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, একটি হত্যা চেষ্টা মামলায় গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীসহ চার আসামির জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!