নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠন

  • রবিবার, ২৯ মে, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা পেয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ জাতীয় সামাজিক সংগঠনের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচা’র ৯ম জাতীয় মহাসমাবেশে সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। মহাসমাবেশের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে দেশ সেরার সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত নিসচা’র মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews