কমলগঞ্জে বিনামূল্যে ৮৫০ পরিবারকে শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে বিনামূল্যে ৮৫০ পরিবারকে শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ

  • সোমবার, ২৭ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে “গুড বাজার জিএনবি” এর মাধ্যমে ৮৫০ জন শিশু পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার ২৭ জুলাই দুপুরে সংস্থার আদমপুরস্থ কার্যালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
ব্যতিক্রমী গুড বাজারের মাধ্যমে কোভিড-১৯ এর কারনে ৮৫০জন অসহায় শিশু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। যার মধ্যে ছিল চাল ৬ কেজি, পোলাও চাল, কেজি, লবন কেজি, সয়াবির তেল ১ লিটার, সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, আলু কেজি, পিয়াজ ১ কেজি, দুধ ২৫০ গ্রাম, ব্যাকট্রল সাবান ২টি, জিঙ্ক ও সি ভিট ট্যাবলেট, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, মেহেদি, চুলের ব্যান্ড ও বাচ্চাদের জন্য খেলনা। যারা এই সাহায্য নেয় তারা তাদের চাহিদা অনুসারে বিনামূল্যে তাদের পছন্দের পণ্যটি গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার গুড বাজার থেকে সংগ্রহ করে আনন্দ সহকারে হাঁসতে হাঁসতে প্রস্থান করে। তিনদিনের এই বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, কমলগঞ্জ থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমিও রতন গমেজ, প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক, হেলথ অফিসার মহাদেব রায় নিশান, আইজি অফিসার রবিন্দ্র শীল ও কমিউনিটি এ্যাকশন টিমের সদস্যবৃন্দ।

Manual3 Ad Code

উল্লেখ্য, বাজারের কার্যক্রম চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। মোট ১৪ শ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে বলে গুড নেইবারস মৌলভীবাজার সিডিপি সূত্রে জানা যায়।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। তিনি আরও বলেন বষয়টি যেন অব্যাহত থাকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!