বড়লেখায় সাড়ে ১৩ লাখ টাকা অনুদান পেলেন দূরারোগ্যে আক্রান্ত ২৭ অসচ্ছল রোগি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সাড়ে ১৩ লাখ টাকা অনুদান পেলেন দূরারোগ্যে আক্রান্ত ২৭ অসচ্ছল রোগি

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৭ জন অসচ্ছল রোগিকে সমাজসেবা অধিদপ্তররের বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার টাকা করে সাড়ে ১৩ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য ও চেক হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী দে, দূরারোগ্যে আক্রান্ত উপকারভোগি এখলাছ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!