কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে কৃষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে কৃষকের মৃত্যু

  • শুক্রবার, ১০ জুন, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর গোলেরহাওর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪৫) বসতঘরের ড্রপ লাইনে পাশের বাড়ির ফখরুল ইসলামের একটি কাঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। পরে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্রে জানানোর পরও বিদ্যুৎ লাইনটি সংস্কার করা হয়নি। কাজ শেষে ঝুলে থাকা ড্রপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহাবুদ্দিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করা হয়নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!