নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

 নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

  • রবিবার, ১২ জুন, ২০২২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ।

শনিবার ১১ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন,সদর থানা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাফফুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন ও প্রথম যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী।

Manual1 Ad Code

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ¦ল, জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমেদ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী,সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম জাফর, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল,জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম পিরুন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই ।

Manual8 Ad Code

প্রতিবাদ সমাবেশ শেষে সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গিয়ে শেষ হয়। এতে বিএনপি,যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবকদল,কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতকর্মীরা অংশ নেন।

Manual1 Ad Code

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তেল-গ্যাসসহ বিদ্যুতসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সারা দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আজ লাগামছাড়া। অথচ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে।

Manual7 Ad Code

এই অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের আমলে মানুষ শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেন তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!