কমলগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা

  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন¦য় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরী।

Manual5 Ad Code

সভার শুরুতেই উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেন প্রজেক্টরের মাধ্যমে বিগত দিনগুলোতে পরিচালিত পুষ্টি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করা হয়। পরে মুক্ত আলোচনায় কমলগঞ্জ উপজেলার পুষ্টি প্রকল্প ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনী পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আব্দুল হান্নান, মো: আবদাল হোসেন, সুলেমান মিয়া, অলি আহমদ খান, নিয়াজ মুর্শেদ রাজু, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আগামীতে চা বাগানগুলোতে ও অনগ্রসর শব্দকর সম্প্রদায় এলাকায় পুষ্টি প্রকল্পের কার্যক্রম চালাতে হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!