সড়কে ২০ গাড়িতে গণডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সড়কে ২০ গাড়িতে গণডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত

  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

Manual2 Ad Code

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক প্রতিরোধ করে ২০ গাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাতকে আচক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশের ফিনলের রাবার বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া ( ৩৭)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ৷ অভিযানে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরো জানান আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে৷

এদিকে শ্রীমঙ্গল থানার একটি সূত্র জানিয়েছে, আটক মুন্না মিয়া গত ১৪ জুন রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিলেন৷

Manual3 Ad Code

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত সদস্য সড়ক অবরোধ করে রাস্তায় চলা ২০টি গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিন্মি করে প্রায় ৪০ মিনিট সময় ধরে গণডাকাতি সংঘটিত করে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে অস্ত্র আইনে ১টি মামলা এবং ডাকাতীর প্রস্তুুতি আইনে ১টি মামলাসহ মোট ২টি মামলা দায়ের করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!