বড়লেখায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় বহুল আলোচিত স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রিপন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এক বছর পালিয়ে থাকার পর অবশেষে বুধবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে আত্মসমর্থন করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। রিপন খান (৪১) উপজেলার সফরপুর খান পাড়া গ্রামের মৃত মসকন্দ আলীর ছেলে।

Manual7 Ad Code

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় সঙ্গবদ্ধ আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) করেন।

Manual2 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি মো. ইকরাম হোসেন আপ্তাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!