‘সিলেটস্থ বড়লেখা সমিতির উদ্যোগে বড়লেখার ১৫০০ দুর্গত পরিবারে খাদ্যসামগ্রি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

‘সিলেটস্থ বড়লেখা সমিতির উদ্যোগে বড়লেখার ১৫০০ দুর্গত পরিবারে খাদ্যসামগ্রি বিতরণ

  • মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual3 Ad Code

সিলেটস্থ বড়লেখা সমিতি বড়লেখায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। সমিতির নেতৃবৃন্দ গত দুইদিনে উপজেলার সদর, তালিমপুর, সুজানগর, উত্তর শাহবাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দেড় হাজার বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেছে।

এবারের শতাব্দীর ভয়াবহ মহাপ্লাবনে উজানের জনপদ বলে পরিচিত বড়লেখার হাজারো মানুষ দীর্ঘ বন্যায় নিঃস্ব হয়ে গেছেনে। প্রায় দেড় পানিবন্দি মানুষের নেই ঈদ আনন্দ। কোনমতে দুমুঠো খেয়ে বেচে থাকাই কষ্টসাধ্যঅ উপজেলার সবখানে এখন বিভীষিকার রাত কাটছে দুর্যোগপীড়িত মানুষজনের। দু:স্বপ্ন তাড়া করে ফিরছে দিনের সবকটা মুহূর্ত।

চিরচেনা বড়লেখা উপজেলার সর্বত্র এখন বানের পানিতে লন্ডভন্ড জনপদের বিধ্বস্ত প্রতিকৃতি। বিভীষিকার চিত্র গ্রামগঞ্জ হাটঘাট মাঠজুড়ে। ধনি, গরীব মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রায় সকল শ্রেণীর মানুষের হাহাকার চলছে বড়লেখায়।

জন্মভূমির মাটির টানে সিলেটে বসবাসরত এলাকাবাসীর প্রাণপ্রিয় সংগঠন ‘বড়লেখা সমিতি সিলেট’ ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র যৌথ উদ্যোগে শনিবার থেকে দুদিন ব্যাপি ১৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়। এতে প্রায় ৬০ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
উজানের অজমির স্কুল থেকে মানবিক এক অভিযাত্রা শুরু হলে সেটা সদর ইউনিয়নের ছিকামহল, সোনাতলা পেরিয়ে হাকালুকি হাওর পারের জনপদে ছড়িয়ে যায়।

৬ জুলাই শনিবার অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিকামহল, সোনাতোলা, হাকালুকি হাওর পারের টেকাহালিসহ কয়েকটি গ্রামে, সুজানগর ইউনিয়নের পাটনা এলাকাসহ কয়েকটি গ্রামে ও রাতে হাকালুকি হাওরের কানুনগোবাজারে সমিতির নেতৃবৃন্দ দুপুর থেকে রাত অবধি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Manual4 Ad Code

এদিকে একইভাবে পরদিন রোববার উত্তর শাহবাজপুর ইউনিয়নে, বড়লেখা সদরের গাজিটেকা এলাকায়, দাসের বাজার ইউনিয়নের মহারাণী বারইকান্দি গ্রামসহ আরো কয়েকটি গ্রামে, নিজ বাহাদুর ইউনিয়নে সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।

Manual2 Ad Code

দুদিন ব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নিয়েছেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমিতির কোষাধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল কাদের তাপাদার, বিশিষ্ট সমাজ সেবক সমিতির সহ-সভাপতি আবদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল উসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরি পরিষদ সদস্য আবদুল হাসিব, শাহেদ হোসাইন, এডভোকেট রেদোয়ান আহমদ, সমিতির অন্যতম সদস্য জিয়াউল হক, জিয়াউর রহমান, আবদুল আহাদ, হাসরুল হক ও উপদেষ্টা আবদুশ শুকুর বকুল।

এছাড়াও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বড়লেখা সমিতির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা পৌরসভা কাউন্সিলর আবদুল হাফিজ ললন, নারী শিক্ষা একাডেমির প্রভাষক আবুল হাসান, বড়লেখার প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মীর মুহিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার ইংরেজীর শিক্ষক তারেক আহমদ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান লতু, বড়লেখা ফাউন্ডেশন ইউকের শুভাকাঙ্ক্ষী ও সমন্বয়কারি এস এ শামীম, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, সাংবাদিক সুলতান মাহমুদ খান, কামাল আহমদ, ইউপি সদস্য কবির আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!