বড়লেখায় পুরস্কারের অর্থে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় পুরস্কারের অর্থে ত্রাণ বিতরণ

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর শুদ্ধাচার পুরস্কারের অর্থে বড়লেখায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দীর্ঘস্থায়ী বন্যায় বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার ক্ষতিগ্রস্থ মানুষের সাহার্য্যার্থে শুদ্ধাচার পুরস্কারের সমুদয় টাকা গত ৬ জুলাই মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে তুলে দেন।

Manual1 Ad Code

শুক্রবার দুপুরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে আইজিপি’র শুদ্ধাচার পুরস্কারের অর্থে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!