কমলগঞ্জে মিছির আলীর ইসালে সওয়াব পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মিছির আলীর ইসালে সওয়াব পালন

  • শনিবার, ৯ জুলাই, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মিছির এন্ড ব্রাদ্রার্স মটরস্ এর মালিক ও ওয়ালটন,সিঙ্গার,ভিশন কোম্পানীর কমলগঞ্জের ডিলার মরহুম মিছির আলীর ইসালে সওয়াব ও আত্মার শান্তি কামনায় শনিবার (৯জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিজ বাসবভনে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় ১৫ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মিছির আলীর ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি,মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন,কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিদ আলী ও ছাত্রলীগ নেতা হামীম মাহমুদ জয়,পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

মরহুম মিছির আলীর ছেলে শিবির সওদাগর ও শিবলু সওদাগর জানান,আমাদের বাবা দীর্ঘ ৪৫বছর ব্যবসার সাথে সম্পর্কে ছিলেন,ব্যবসায়ী জীবনে তিনি প্রায় একলক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দুই ভাই যেন বাবার আদর্শ ধরে রাখতে পারি সেই দোয়া যেন সকলে আমাদের জন্য করেন। আর আল্লাহ যেন আমাদের বাবাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!