কমলগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতে রাসুল (সা:) ও উম্মুল মু’মিনিন আ’য়েশা (রাঃ) এর শানে জঘন্য কটুক্তির প্রতিবাদে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার আদমপুর বাজারে মরহুম মৌলভী আব্দুস সোবহান ইসলামী গণ-পাঠাগারে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ‘সৃজনে মননে কমলগঞ্জ ‘ এর সমন্বয়ক তরুণ লেখক ও সংগঠক আহমাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা. কাইয়ুম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও মণিপুরী মুসলিম পাঠাগারের সেক্রেটারি তৈয়ব আলী, কমলগঞ্জ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান
শামীম আহমদ, আওয়ার ইসলামের প্রতিবেদক রফিকুল ইসলাম জসিম প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য ও অনুসরণের জন্যে, তাঁর কাঙ্ক্ষিত মুহাব্বত-ভালোবাসায় হৃদয়-মনকে সিক্ত করার জন্যে, ঈমানের সুরক্ষার জন্যে এবং ইসলামের বিরুদ্ধে কলম ও বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সহীহ সূত্রের সীরাতে নববী অধ্যয়ন করা সময়ের অপরিহার্য দাবী। আগামী প্রজন্মের মাঝে রাসূল সা:-এর শিক্ষা ও ইসলামী ইতিহাস পাঠে আগ্রহ বাড়াতে সীরাতের কিতাব অধ্যয়ন করার পরামর্শ দেন।

Manual3 Ad Code

শুভেচ্ছা বক্তব্য দেন সৃজনে মননে কমলগঞ্জের সমন্বয়ক আহমাদ বোরহান উদ্দিন।

Manual7 Ad Code

সীরাত প্রতিযোগিতায় সম্মাননা পুরস্কার পেলো যারা, প্রথম শমসেরনগর বিএএফ শাহীন কলেজ’র শিক্ষার্থী সারোয়ার হোসেন, দ্বিতীয় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ’র একাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাস্সুম সুলতানা, তৃতীয় কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা সুলতানা, চতুর্থ কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ মুহিন মিয়া, সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ (বিজ্ঞান) শিক্ষার্থী আফিকুল ইসলাম, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম (বিজ্ঞান) শিক্ষার্থী তোফাজ্জল ইসলাম। এছাড়াও বিশেষ সম্মাননা পেলেন যারা,সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান খান, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াজ উদ্দিন।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সা. ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. এর শানে জঘন্য কটুক্তির প্রতিবাদে মাস ব্যাপী এক সীরাত পাঠের আয়োজন করে ‘সৃজনে মননে কমলগঞ্জ, গত ৬ জুলাই অনলাইনে নির্ধারিত বইয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!