নিরাপদ মাছে দেশ ভরপুর করতে সরকার কাজ করছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

নিরাপদ মাছে দেশ ভরপুর করতে সরকার কাজ করছে-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ২৪ জুলাই, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকার নিরাপদ মাছে হাকালুকি হাওরসহ দেশ ভরপুর করতে নিরলসভাবে কাজ করছে। এজন্য মৎস্য চাষিদের বিভিন্ন প্রণোদনা প্রদান করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকরা চাকরির পেছনে না ঘুরে মৎস্য চাষসহ আত্মকর্মসংস্থানে এগিয়ে আসলে দেশ সমৃদ্ধ হবে। তিনি মৎস্যজীবিদের অবৈধ বিভিন্ন জাল দিয়ে পোনা মাছ নিধন না করার আহŸান জানান। এতে মাছের উৎপাদন বহুগুন বৃদ্ধি। যার সুফল মৎস্যজীবিসহ সকলেই ভোগ করবেন।

Manual1 Ad Code

তিনি রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, মৎস্য চাষি ও আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ, জাফর আহমদ, আব্দুল আহাদ প্রমুখ।

সভায় মৎস্যচাষে সেরা নির্বাচিত ৩ জন খামারিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। এরা হলেন তেলিগুলের মৎস্যচাষি মোহাম্মদ তাজ উদ্দিন, পূর্বমাইজ গ্রামের মিনা বেগম ও কলারতলি পাড়ের মো. সাদিকুর রহমান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!