বড়লেখা শিশুশিক্ষা একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা শিশুশিক্ষা একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামী ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত শিশুশিক্ষা একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে রোববার দুপুরে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

একাডেমি পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রাহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল করিম (সিআইপি), একাডেমির প্রতিষ্টাতা প্রিন্সিপাল ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রাইম ব্যাংকের বড়লেখা শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, একাডেমির সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, ডিএসবির সদস্য কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি, একডেমির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুল, সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আব্দুল হক।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিন্টু মালাকার, সাইফুর রহমান কামরান, মইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, শেলিনা আক্তার প্রমুখ।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা রুহুল আমীন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!