কুড়িগ্রামে সার মজুদে ব্যবসায়ীকে জরিমানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা

কুড়িগ্রামে সার মজুদে ব্যবসায়ীকে জরিমানা 

  • বুধবার, ৩ আগস্ট, ২০২২

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংকট সৃষ্টির লক্ষে অবৈধ ভাবে রাসায়নিক সার মজুদ করার অপরাধে এক সার ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালত গুদাম ও বাড়ী তল্লাশী করে ২৯৯ বস্তা সার উদ্ধার করে। পরে তা আগের দামে জনগণের মাঝে বিক্রি করা হয়।
৩ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় বাজারের আকাশ ফার্টিলাইজারের সত্বাধিকারী মিজানুর রহমানের গুদাম এবং বাড়ীতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পুলেরপাড় বাজারস্থ ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে আমদানি করা  ৫০ বস্তা টিএসপি, ৫২ বস্তা ডিএপি, বিএডিসির কাগজপত্র বিহীন ৫৫ বস্তা ডিএপি ও ৫২ বস্তা এমওপি সার উদ্ধার করে।
পরে ওই ব্যবসায়ীর বসতবাড়ী তল্লাশী করে শয়ন কক্ষ থেকে দাম বৃদ্ধির আগের কেনা ৯০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
উদ্ধাকৃত সারের আনুমানিক মুল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন সহ উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস বলেন, উদ্ধারকৃত সার দাম বৃদ্ধির পুর্ব মুল্যে জনগণের মাঝে বিক্রি করা হয়েছে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews