কমলগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের লক্ষ্য সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের লক্ষ্য সভা

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের শতভাগ পূনর্বাসনের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সিফাত উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে ২২৮৫ টি ভূমিহীন ও গৃহহীনরা আবেদন করেন। এর মধ্যে ১৬৯০টি বাতিল করে ৫৯৫টি ঘর চূড়ান্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!