বড়লেখায় মসজিদের ভেতর আ’লীগ নেতার ওপর হামলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় মসজিদের ভেতর আ’লীগ নেতার ওপর হামলার অভিযোগ

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় মসজিদে ডেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে অতর্কিত হামলার বিচার চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গত ইউপি নির্বাচনের উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান পদের স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জলিল ফুলু মিয়া। তিনি উপজেলার কাঠালতলী (দক্ষিণ) গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।

Manual4 Ad Code

শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্দুল জলিল ফুলু মিয়া অভিযোগ করেন, পূর্ব-পরিকল্পিতভাবে গত শুক্রবার উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের মসজিদে ডেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে প্রতিবেশি মাসুদ শাহীন, নাবলু, ছালু, সেমুন মিয়া, এপলু, জাহান আহমদ, নাবিল আহমদ প্রমুখ তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ৩ দিন চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্ত আসামীরা তার বড় কোন ক্ষতি করতে পারে বলে তিনি আশংকা করছেন।

কি কারণে তার উপর হামলা চালানো হল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি নিজেই জানেন না বলে দাবী করেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটন করতে সাংবাদিক ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী দাবীদার গ্রামের মুরব্বি মো. মাসুক আহমদ, রিয়াজ উদ্দিন, বিলাল আহমদ, খালেদ আহমদ প্রমুখ। মসজিদের ভেতর একজন মানুষের উপর সঙ্গবদ্ধভাবে হামলা চালানোর ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক, জঘন্য ও অমানবিক বলে তারা দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!