কমলগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

  • শনিবার, ১ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে নিকুঞ্জ মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আলীনগর ইউনিয়নের নছরতপুর গ্রামে মালাকার পল্লীতে শুক্রবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নছরতপুর গ্রামের মালাকার পল্লীর তিন কন্যা সন্তানের জনক নিকুঞ্জ মল্লিক শুক্রবার দিবাগত রাতে বিষপান করে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে রাত ২টায় কমলগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিমান করে নিকুঞ্জ মল্লিক বিষপান করে আত্মহত্যা করেছেন।

Manual6 Ad Code

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তবে শুক্রবার রাতে মুঠোফোনে কে একজন তাকে জানিয়েছিল নছরতপুর মালাকার পল্লীতে কি একটি বিরোধ চলছে। বিস্তারিত তাকে কেউ জানাননি। সকালে শুনেছেন বিষপানে একজন মারা গেছেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, বিষপানের কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!