বড়লেখায় হত্যা চেষ্টা মামলার রায়- ইউপি মেম্বারসহ ৩ আসামীর সশ্রম কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় হত্যা চেষ্টা মামলার রায়- ইউপি মেম্বারসহ ৩ আসামীর সশ্রম কারাদণ্ড

  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জামে মসজিদ প্রাঙ্গণে হত্যা চেষ্টা মামলার রায়ে প্রধান আসামী উপজেলার তালিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শাহীন আহমদসহ ৩ আসামীকে আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে অপরাহ্নে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

রায় ঘোষণার সময় মামলার দণ্ডিত প্রধান আসামী ইউপি মেম্বার শাহীন আহমদ ও ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদ আদালতে উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামী ছফর উদ্দিন পলাতক ছিলেন। বিকেলে আদালত পুলিশ দণ্ডিত আসামীদের কারাগারে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত রহমত আলীর ছেলে মিলন আহমদ জুম্মার নামাজ পড়ার জন্য গ্রামের জামে মসজিদে যান। পূর্ব বিরোধের জেরে ইউপি মেম্বার শাহীন আহমদের নেতৃত্বে সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে দা দিয়ে কুপ দিলে মিলন আহমদের মাথায় রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আহত বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মঞ্জুর আলমসহ স্বজনরা গুরুতর আহত হন। এঘটনায় আহত মিলন আহমদ ইউপি মেম্বার শাহীন আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নম্বর-সিআর-২৫৫/১৬) করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী বর্তমান ইউপি মেম্বার শাহীন আহমদ ও ছফর উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদকে ৩২৩ ধারায় ১ বছর ও ৩৭৯ ধারায় ২ বছরসহ মোট ৩ বছরের সশ্রম কারাদÐ প্রদান করেন।

Manual3 Ad Code

আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরাম হোসেন জানান, এ মামলার দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে তিন আসামীর বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিজ্ঞ আদালত প্রধান আসামী শাহীন আহমদ ও পলাতক আসামী ছফর উদ্দিনের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ডের এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!