আগুনে পুড়ে ভস্মিভূত শমশেরনগর চা বাগানের শ্রমিক পরিবারের তিনটি বসতঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আগুনে পুড়ে ভস্মিভূত শমশেরনগর চা বাগানের শ্রমিক পরিবারের তিনটি বসতঘর

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চ বাগানের শ্রমিক পরিবারের তিনটি বসতঘর। চা বাগানের আদমটিলার ওই তিনটি পরিবার এখন সর্বস্বহারা। তিনটি পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে আদমটিলার মিলন মৃধা, সুমা মৃধা ও নির্মল মৃধার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও চা বাগানের আশপাশের সবাই এসে দীর্ঘ একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মিলন মৃধার জাতীয় পরিচয়পত্র, ছেলে অন্তর মৃধার এসএসসি পরীক্ষার সনদপত্রসহ তিনটি পরিবারের জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত মিলন মৃধা বলেন, ছোট বোনের বিবাহ উপলক্ষে এনজিও থেকে ৩৫ হাজার ও নিজের রক্ষিত ৩৫ হাজার টাকাসহ নগদ ৭০ হাজার টাকা, নির্মলা মৃধার গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া তিনটি ঘরের আসবাবপত্র, টিনের চালা পুড়ে যায়। সব মিলিয়ে তাদের ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শ্রমিকরা দাবি করেন।

Manual4 Ad Code

শমশেরনগর ইউনিয়নের ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, বসত ঘরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরাও এ সময় ঘটনাস্থলে পৌঁছায়। তিনটি পরিবারের নগদসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় ।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে ১০ হাজার টাকা করে তিনটি পরিবারকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে এবং তিনটি পরিবারকে কিছু শুকনো খাবার প্রদান করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!