ফুলবাড়ী সীমান্তে আটক দিনমজুর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ী সীমান্তে আটক দিনমজুর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটকের তিন ঘন্টা পর এক বাংলাদেশি দিন মজুরকে ফেরত দিয়েছে বিএসএফ।
ওই বাংলাদেশির নাম হাবিবুল ইসলাম (৪১)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডল কৃষ্ণানন্দ বকসী গ্রামের হাসমত আলীর ছেলে ।
সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে বাংলাদেশি দিনমজুর হাবিবুল ইসলাম গোরকমন্ডল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-৯২৯ এর নিকট থেকে একটু দুরে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পাট কাটতে যান।
তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার মরাকুটি ভরামপাকিস্থী এলাকার ভারতীয় বাসিন্দা ফেলদেওয়ার জমির পাট কাঁটার সময় ভারতীয় গিদালদাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এদিকে বাংলাদেশি দিন মজুরকে আটকের খবর পেয়ে দ্রুত গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরা বাংলাদেশি দিন মজুরকে ফেরত চেয়ে বিএসএফকে মৌখিক ভাবে জানান। এরপর তিন ঘন্টা পর সকাল ১১টায় ওই সীমান্ত দিয়ে বাংলাদেশি দিন মজুরকে ফেরত দেয় বিএসএফ।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন গোরকমন্ডল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সঙ্গে সঙ্গে আমরা দিনমজুরকে ফেরতের বিষয়টি বিএসএফকে জানালে বিএসএফ আটক বাংলাদেশি দিনমজুরকে ফেরত দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!