বড়লেখায় ৩শ’ টাকা মজুরীর দাবীতে উত্তাল চা শ্রমিকরা, দুই স্পটে সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় ৩শ’ টাকা মজুরীর দাবীতে উত্তাল চা শ্রমিকরা, দুই স্পটে সড়ক অবরোধ

  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় দৈনিক ৩০০ টাকা মজুরীর দাবীতে অনড় উপজেলার ১৮টি চা বাগানের শ্রমিকরা। কর্মবিরতির অংশ হিসেবে বুধবার দুপুরে পৃথক দুইটি স্থানে চা শ্রমিকরা কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। এসময় সড়কের উভয় পাশে কয়েশ’ গাড়ী আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

জানা গেছে, টি বোর্ডের মালিকানাধীন নিউ সমনবাগ, পাথারিয়া, মোকাম ও ব্যক্তি মালিকানাধীন রশিদাবাদ চা বাগানের প্রায় ১২ হাজার চা শ্রমিক নিজেদের বাগান থেকে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলার দক্ষিণভাগ বাজারে যায়। সেখানে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দক্ষিণভাগ হাইস্কুল রোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। অপরদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেরামতনগর ও লক্ষীছড়া চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় রাস্তার উভয় পাশে কয়েকশ’ ভারী ও হালকা যানবাহন আটকা পড়ে তীব্র জটের সৃষ্টি হয়। সড়কের ওপর প্রায় দুই ঘন্টা অবস্থান নেয়ার পর উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দৈনিক মজুরী ৩০০ টাকা দাবী অত্যন্ত যৌক্তিক জানিয়ে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Manual6 Ad Code

ছাত্রলীগ নেতা মাছুম আহমদের সঞ্চালনায় দক্ষিণভাগ বাজারের অবরোধ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল রিকমুন, সম্পাদক জয় বোনার্জি, শ্রমিক নেতা লতিকা রিকমুন, অজিত রবি দাস, সজল তাতী, রিতা মুন্ডা, নারায়ন কালোয়ার, রাঙা সাওতাল প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!