বড়লেখায় কলেজ ছাত্রসহ আ’লীগ, যুবলীগ নেতাকে আসামী করার প্রতিবাদে সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় কলেজ ছাত্রসহ আ’লীগ, যুবলীগ নেতাকে আসামী করার প্রতিবাদে সমাবেশ

  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারের ব্যবসায়ী নেতা ফয়েজ আহমদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমুলকভাবে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা এবং দুইজন কলেজ ছাত্রকে আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার রাতে সৎপুর গ্রামের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এলাকাবাসী, আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতারা প্রতিবাদ সমাবেশ করেছেন।

বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এম নাজমুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা কায়েদ-এ আজম মাষ্টার, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, শৈলেন্দ কুমার দাস, নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, শামীম আহমদ, জাকারিয়া হোসেন, নাহিদ আহমদ, হাসান আহমদ, কামরান আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফকিরবাজের ব্যবসায়ী ফয়েজ আহমদ (৪২) গত ১৮ আগষ্ট রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন। তিনি নিজেই বলেছেন, কাউকে তিনি চিনতে পারেননি। পরে তিনি ষড়যন্ত্রমুলকভাবে বর্ণি ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা শাহজাহান মিয়া, মারজান আহমদ, কলেজ ছাত্র আব্দুল বাকি ও সুলতান আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। অবিলম্বে তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!