বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ও সুজানগর গার্লস একাডেমির মতবিনিময় ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক!

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ও সুজানগর গার্লস একাডেমির মতবিনিময় ও সংবর্ধনা

  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ও সুজানগর গার্লস একাডেমির দায়িত্বশীলরা বিশিষ্ট শিল্পপতি এন.আর.বি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক সিআইপি আব্দুল করিম ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদের যুক্তরাজ্য সফর উপলক্ষে বৃহস্পতিবার রাতে তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। অনুষ্ঠানে এই দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস’র সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, সংবর্ধিত অতিথি সিআইপি আব্দুল করিম ও ব্যবসায়ী সোহেল আহমদ, ব্যারিস্টার সালা উদ্দিন সুমন, ব্যারিস্টার আজমী খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র দাতা ও শুভাকাঙ্খক্ষী আহমদ হোসেন, চান্দগ্রাম এসোসিয়েশন ইউ,কে’র সভাপতি, সাপোর্টিং কেয়ার পরিচালক ও বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র দাতা-শুভাকাঙ্খক্ষী মুহিবুস সামাদ চৌধুরী, সুজানগর গার্লস একাডেমির চেয়ারম্যান সুজানগর অনলাইন পেইজের পরিচালক সরোয়ার আলম, হাফিজ সিরাজুল ইসলাম, গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও বড়লেখা ফাউন্ডেশনের দাতা-শুভাকাঙ্খক্ষী শামীম আহমদ, গল্লাসাংগন এসোসিয়েশনের সভাপতি ও বড়লেখা ফাউন্ডেশনের দাতা-শুভাকাঙ্খক্ষী জাকির হোসেন, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, ট্রেজারার নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, স্থায়ী পরিষদের সদস্য আবুল কাশেম প্রমুখ।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি সিআইপি আব্দুল করিম বলেন, বিপুল অর্থ-বিত্ত থাকলেও যদি তা মানুষের কল্যাণে না আসতে পারে তাহলে এর কোন স্বার্থকতা নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানানোর পাশাপাশি নিজের পক্ষ থেকে বড়লেখার মানুষের জন্য সম্ভব সব ধরনের সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রæতি দেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!