বড়লেখায় গেটের ফাঁকে আটকা কুকুর দমকল বাহিনীর ৪ ঘন্টার চেষ্টায় উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় গেটের ফাঁকে আটকা কুকুর দমকল বাহিনীর ৪ ঘন্টার চেষ্টায় উদ্ধার

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দাসেরবাজারের উত্তর লঘাটি গ্রামে প্রবাসীর বাড়ির ষ্টীলের ফটকের ফাঁকে আটকা পড়া একটি কুকুরকে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে দমকল বাহিনী। বুধবার রাতের কোন এক সময় ভেতরে প্রবেশ করতে গিয়ে গেটের ফাঁকে মাথা ঢুকিয়ে কুকুরটি আর বের হতে পারেনি। ৫ সদস্যের দমকল বাহিনীর কুকুর উদ্ধারের অভিযান দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমান।

Manual5 Ad Code

এলাকাবাসী ও বড়লেখা ফায়ার ষ্টেশন সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোন এক সময় উপজেলার উত্তর লঘাটি গ্রামের প্রবাসী নুরুল হকের বসত বাড়ির ষ্টীলের গেট অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় একটি কুকুর। কুকুরটি গেটের নিচের ফাঁক দিয়ে প্রবেশ করতে গেলে মাথা ঢুকানোর পর আর যেতে পারেনি। সারা রাত সেখানে আটকা থাকে। সকালে বাড়ির লোকজন একটি কুকুর আটকা পড়া থাকতে দেখে তাকে বের করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দুপুরের দিকে আটকা পড়া কুকুরটি উদ্ধারের জন্য বড়লেখা ফায়ার ষ্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে ষ্টেশন অফিসার শামীম মুল্লার নেতৃত্বে ৫ সদস্যের দমকল বাহিনীর একটি টিম দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার বিকেলে গেটের রড কেটে অক্ষত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করে।

বড়লেখা ফায়ার ষ্টেশনের কর্মকর্তা শামীম মুল্লা জানান, অক্ষত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করতে গিয়ে বেশি সময় ব্যয় করতে হয়েছে। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর অবশেষে গেটের রড কেটে কুকুরটিকে উদ্ধার করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!