বড়লেখা ইউএনও’কে শিল্পকলা একাডেমী ও স.সা. জোটের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখা ইউএনও’কে শিল্পকলা একাডেমী ও স.সা. জোটের বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর পদোন্নতি জনিত বদলী উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখা বৃহস্পতিবার বিকেলে বিদায় সংবর্ধনা দিয়েছে। বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্য নাট্যগোষ্ঠী’র সহ-সভাপতি হানিফ পারভেজ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন চৌধূরীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু (এপিপি), উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, বড়লেখা উপজেলা একাডেমীক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, নাট্যযোদ্ধা সিলেট’র সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, বেতার শিল্পী নাসের সরকার মনি, নজরুল একাডেমীর পৃষ্ঠপোষক জুনেদ রায়হান রিপন, পাতাকুঁড়ি থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, প্রবাসী ইয়াং সোসাইটির জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সমিতা চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক খালেদা বেগম, বাঙালী বাউল শিল্পী গোষ্ঠীর মেম্বার প্রসেনজিৎ শর্মা, উপজেলা বাউল সংগীতশিল্পী সংগঠন বড়লেখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মন্টু, তারুণ্য নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সালমান কবীর প্রমূখ।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করতে রাখতে বড়লেখার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে মনোমুগ্ধকর নাচ, গান ও নাটকের। তন্মধ্যে, তপন চৌধূরীর রচনায় ও মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সের নির্দেশনায় নাট্যযোদ্ধা সিলেট পরিবেশিত যাত্রা ভিত্তিক “গুণী রাজার বিদায়” এবং নাসের সরকার মনির রচনায় এবং বদরুল ইসলাম মনুর নির্দেশনায় “একজন মুক্তিযুদ্ধার গল্প” নাটক দু’টি দর্শকের মন কাড়ে। পরিশেষে, সংবর্ধিত অতিথি ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক সংগঠনের দেয়া আলাদা আলাদা সম্মাননা ক্রেস্ট সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews