কমলগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউপি কার্যালয়ে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউনিয়ন বিট অফিসার এস আই নিয়াজ মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবাশীষ মল্লিক, মৃনাল সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল ছত্রী, সাধারণ সম্পাদক স্বপন নুনিয়া, নূরজাহান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিপ্লব বাউরী, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!