কমলগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

কমলগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব. শুদ্ধ তথ্যভা-ার গড়ব” এই প্রতিপাদ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধন এর প্রথম স্থান অর্জন করায় পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরস্কৃত করা হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তাবৃন্দ।

Manual7 Ad Code

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জন্ম-মৃত্যু নিবন্ধন এর ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করায় ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ ও যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করায় মাধবপুর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরষ্কার প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews