কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত

  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটর সাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

Manual2 Ad Code

স্থানাীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে রকিব বাড়ি ফিরছিলেন । পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৩০)। এক পর্যায়ে ক্ষুব্ধ জামাল রকিব মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে রকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা সংকটাপন্ন রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Manual6 Ad Code

শুক্রবার দুপুরে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews