কমলগঞ্জে হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি:: মোটরসাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজারে ছুরিকাঘাতে রকিব মিয়া (২৫) নামে এক মোটরসাইকেলের আরোহীকে হত্যা চেষ্টার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আহত রকিব মিয়া যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে।

Manual7 Ad Code

এদিকে আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল সাড়ে ৫ টায় এলাকাবাসি সুনছড়া বাজারে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে দ্রুত আসামি জামাল মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Manual3 Ad Code

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনছড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সভাপতি সোহেল আহমদ, আলীনগর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মন্নাফ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ী হীরন মিয়া, তাজ উদ্দিন, মো. চেরাগ মিয়া, মো.নাসির উদ্দিন, আহত রকিবের মা সামিনা বেগম, শাকিল আহমেদ, ব্যবসায়ী রাসেল আহমেদ প্রমুখ।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আহত হওয়া রকিবের বিষয়ে বলেন, ‘এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে।’

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় সুনছড়া বাজার থেকে রাকিব মিয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়াা নিয়ে ক্ষেপে যায় চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে বখাটে জামাল মিয়া (৩০)। কোন কিছু বুঝে উঠার আগেই বখাটে জামাল মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে রাকিব মিয়ার বুকে। এসময় রাকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম, এ, জি, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে আহত রকিবের ভাই রহিম মিয়া বাদি হয়ে হত্যা চেষ্টার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!