কমলগঞ্জে পুকুরে বিষ ঢেলে দু’লক্ষাধিক টাকার মাছ নিধন : ক্ষতিগ্রস্ত খামারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে পুকুরে বিষ ঢেলে দু’লক্ষাধিক টাকার মাছ নিধন : ক্ষতিগ্রস্ত খামারি

  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুল হান্নানের পুকুরে দুষ্কৃতিকারীরা বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় দু’লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। পুকুরে মাছ মরে ভেসে উঠায় ক্ষতিগ্রস্ত খামারি হতাশ হয়ে পড়ছেন। গতকাল শনিবার ভোরে বিষ ঢেলে মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপীনগর গ্রামের আব্দুল হান্নানের একটি মাঝারি পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করে আসছেন। শনিবার ভোর রাতে দুস্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে রুই, কাতলা, মৃগেল, ঘাসকার্প, কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে।

Manual6 Ad Code

খামারির মালিক আব্দুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গত বছর ৪০ হাজার টাকার মাছের পোনা পুকুরে ছেড়ে নিয়মিত খাবার দিয়ে আসছি। এক একটি মাছ দেড় কেজি, দুই কেজি হয়েছে। আরো কিছুটা বড় হওয়ার পর মাছ বিক্রি করার কথা। এরই মধ্যে আমার পুকুরে বিষ ঢেলে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। তবে পাশের বাড়ির সাথে পূর্ব বিরোধের জেরে এই ক্ষতি করেছে বলে তিনি দাবি করেন। এব্যাপারে কমলগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান।

Manual2 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী বলেন, আব্দুল হান্নানের মৌখিক অভিযোগ পেয়ে সরেজমিনে দেখে আসছি। বিষ ঢেলে প্রায় দু’লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!