কুলাউড়ায় ২০ নভেম্বর আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ২০ নভেম্বর আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানের আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় আগামী ২০ নভেম্বর রোববার কুলাউড়ায় অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা।

Manual3 Ad Code

ওইদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

কুলাউড়া উপজেলায় প্রথম বারের মতো বিগ বাজেটের অনুষ্টিতব্য আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় পুরস্কারেরর তালিকা নিম্নে উল্লেখ করা হলো-

Manual5 Ad Code

১ম পুরস্কার: ১০,০০০/-টাকা, ২য় পুরস্কার: ৭০০০/-টাকা, ৩য় পুরস্কার: ৫০০০/-টাকা, ৪র্থ পুরস্কার: ৩০০০/-টাকা, ৫ম পুরস্কার: ২০০০/-টাকা, ৬ষ্ট পুরস্কার: ১০০০/-টাকা, ৭ম পুরস্কার: ১০০০/-টাকা, ৮ম পুরস্কার: ১০০০/-টাকা, ৯ম পুরস্কার: ১০০০/-টাকা, ১০ম পুরস্কার: ১০০০/-টাকা। ১১তম পুরস্কার: ১০০০/-টাকা, ১২তম পুরস্কার: ১০০০/-টাকা।

Manual3 Ad Code

উক্ত প্রতিযোগীতায় ৩’শ টাকা দিয়ে যে সকল দাবাড়ুরা রেজিস্ট্রেশন করবেন তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।

দ্রুত নাম তালিকা ভুক্তির জন্য নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করুন-০১৭১৫-০৪৫৬৬৪/০১৭১১-৯৪৫৪৯১/০১৭৬৭-৫৪৭২৩৭/০১৭২৪-৭৫৪২৭৪।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!