লাউয়াছড়ায় গাছ পড়ে সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চালাচাল স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লাউয়াছড়ায় গাছ পড়ে সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চালাচাল স্বাভাবিক

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাড়ে ৪ ঘণ্টা ধরে বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাছ পড়ার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

রেললাইনে গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আস্ াসিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস আটকা পড়েছিল।

Manual4 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, লাউয়াছড়ায় বড় গাছ রেললাইনে পড়ে কয়েক ঘণ্টা ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তাঁরা গাছ সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন। শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

Manual4 Ad Code

ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন মিয়া বলেন, প্রায় ৪ ঘণ্টা ধরে শ্রীমঙ্গল স্টেশনে বসেছিলেন। বসে বসে বিরক্ত হয়ে গেছেন। রেললাইনে একটা গাছ পড়ার কথা শুনেছেন। কিন্তু সরাতে এত সময় লাগছে! সিলেটে অনেক জরুরি কাজ আছে। এখন আটকা পড়ে বিপদেই আছেন।

সীমা বেগম নামে এক যাত্রী বলেন, ‘অসুস্থ থাকায় বাসে না এসে ট্রেনে এলাম। এখন ট্রেনও আটকা পড়েছে। বসে থাকতে আর ভালো লাগছে না।’

Manual7 Ad Code

এদিকে গাছ সরানোর পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!