কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টায় স্টেশনের উত্তর পার্শ্বে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

Manual1 Ad Code

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শমশেরনগরে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে প্রবেশের পূর্বেই রেললাইনে মধ্য বয়স্ক এক ব্যক্তি কাটা পড়ে মারা যায়। তবে ট্রেনে কাটা ব্যক্তির লাশ খন্ড বিখন্ড হওয়ায় তার পরিচয় জানা যায়নি।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কালনী ট্রেনের নিচে লোকটি কাটা পড়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!