বড়লেখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেসব্রিফিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেসব্রিফিং

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন দিক অবহিত করা হয়। প্রেসব্রিফিংয়ে ইউএনও জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত¡রে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিকেলে সমাপণী অনুষ্ঠানে সেরা ষ্টল দাতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Manual1 Ad Code

প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ। এসময় সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, সুলতান আহমদ খলিল, এজে লাভলু, মস্তফা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews