যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই-এম নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই-এম নাসের রহমান

  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

রাজনগর ও মৌলভীবাজারে গণসমাবেশের সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি ::  বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ ১৯ নভেম্বর জনসমুদ্রে পরিণত করে এই ফ্যাসিষ্ট নিশিরাতের সরকারের পতন ত্বরান্বিত করতে তৃণমূল নেতা–কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান। যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই। এজন্য সকলকে ত্যাগ স্বীকার করতে হবে।

গত বুধবার রাতে জেলা বিএনপির প্রয়াত সহ সভাপতি মোবারক মিয়ার বাড়ীতে সিলেট বিএনপির গণসমাবেশ সামনে রেখে রাজনগর উপজেলা বিএনপির সমন্বয় সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে দুর্ভিক্ষ শব্দটা বেশ মানায়। অতীতেও আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে। আবারও তারা ঘোষণা দিয়ে দুর্ভিক্ষ ঢেকে আনছেন। মানুষ বুঝে গেছে, যে উন্নয়ন দুর্ভিক্ষ ডেকে আনে, সেই উন্নয়নের দরকার নাই। বর্তমান বাজারে চাল,ডাল,লবন,তেলসহ নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা আওয়ামী লীগকে আর ‘না’ বলে দিয়েছে।

তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতাদের। এই টাকা দেশের মানুষের। মানুষ আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। ভাতের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে।
সিলেটে বিএনপির গণসমাবেশ সবচেয়ে বড় হবে, সেই ঢেউ গিয়ে ঢাকায় লাগবে। এবারের লড়াই আমাদের জীবন-মরণ লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’

Manual2 Ad Code

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো.জিতু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জামি আহমদ।

Manual7 Ad Code

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ফয়সল আমদ,প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহ উর রহমান,প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ আলীসহ রাজনগর উপজেলা বিএনপির,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছসেবক দল,জাসাস,কৃষকদল,ওলামাদল,শ্রমিকদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর বাড়ী বাহারমর্দ্দনে  আগামী ১৯ শে নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি জনাব হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহ উর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে অলিখিতভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। লাগামহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। সেকারণে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকারের শতবাধা থাকলেও আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ও সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন,‘আমাদের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করে, তারেক রহমানকে নির্বিঘ্ন্নে স্বদেশে ফিরিয়ে আনতে হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!