কুড়িগ্রামে পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী মানিক  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুড়িগ্রামে পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী মানিক 

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: পা দিয়ে লিখে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নেই তার।
সোমবার দুপুরে প্রকাশিত এসএসসির ফলাফলে মা-বাবার মুখ উজ্জল করে গোল্ডেন জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ন হয়েছে সে। তার মোট নম্বর ১০৫৭। তার এ সাফল্যে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠি, এলাকাবাসী সহ সকলেই আনন্দিত ও গর্বিত।
শারীরিক প্রতিবন্ধী এই মানিক রহমান উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তার মা মরিয়ম বেগম উপজেলার রাবাইতারী স্কুল এন্ড কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। পিতা-মাতার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।
জন্ম থেকেই তার দুটো হাত নেই, একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো। কিন্তু পড়াশোনায় কখনও পিছিয়ে যায়নি মানিক।
শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে।
শুধু পা দিয়ে লেখাই নয়, পা দিয়ে মোবাইল চালনো এবং মোবাইলে কথা বলাসহ কম্পিউটার টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী মানিক রহমান।
মানিক রহমান জানায়, সে ঢাকা নটেরডেম কলেজে ভর্তি হতে চায়। এরপর বুয়েটে পড়াশোনা করে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় সে।
মানিকের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে প্রতিবন্ধকতাকে জয় করে পিএসসি –
জেএসসি’র মতো এসএসসিতেও গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে।
এজন্য আমি গর্ববোধ করছি এবং তার শিক্ষক-শিক্ষিকাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমার ছেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পুরণ করেন।
মানিকের বাবা মিজানুর রহমান জানান, আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। জন্ম থেকেই তার দুটো হাত না থাকায় আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এজন্য আমার স্ত্রী মরিয়ম বেগম অনেক কষ্ট করেছেন।
মানিক পিইসি ও জেএসসিতে ভাল রেজাল্ট করেছে। এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সে সকলের মুখ উজ্জল করেছে। আমি দেশবাসীর কাছে মানিকের জন্য দোয়া চাচ্ছি। সকলের দোয়ায় সে যেন অনেক বড় হতে পারে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!