মৌলভীবাজারে এক্স ঢাবিয়ান ১৫ সদস্যবিশিষ্ট ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে এক্স ঢাবিয়ান ১৫ সদস্যবিশিষ্ট ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠন

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে স্থায়ীভাবে ও চাকুরী সূত্রে বসবাসরত ঢাবিয়ানদের মিলনমেলা জমেছিল গত ২৬ নভেম্বর দিনব্যাপী । সদর উপজেলার রাঙাউটি রিসোর্ট প্রাঙ্গনে ১৯৫৮-৫৯ সেশন থেকে ২০১৫-১৬ সেশনের নবীন-প্রবীণ ঢাবিয়ানদের মিলনমেলায় সব বয়েসীদের উপস্থিতিতে সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ , জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ড. অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার বরেণ্য ব্যক্তিবর্গের আবেগ উচ্ছাস মিশ্রিত স্মৃতিচারণ বক্তব্যে মনুতীরের অনুষ্ঠানস্থলে অন্যরকম আবহ বিরাজ করে। ওইদিন সকালে রজনীগন্ধ্যার স্টিক আর উপহার সামগ্রী বরণের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান সন্ধ্যালগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক্স ঢাবিয়ান ও পেশাদার শিল্পীদের গানে গানে শেষ হয় ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের মিলনমেলা।

Manual2 Ad Code

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের আহবায়ক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সদস্য সচিব সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রাক্তন ঢাবিয়ান সাবেক রাষ্ট্রদূত মুফাজ্জল করিম, অবসর প্রাপ্ত প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, অধ্যক্ষ দেবাশীষ দেব নাথ, সাবেক ঢাবিয়ান প্রফেসর মো. সেলিম, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, সাংবাদিক নূরুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

এরপর আহবায়ক কমিটি থেকে ডিইউ এক্স -স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার এর ১৫ বিশিষ্ট পূর্ণাংগ কমিটি ঘোষণা করেছেন প্রাক্তন ঢাবিয়ান সৈয়দ ফজলুল্লাহ স্যার। ২৬ নভেম্বর শনিবার এক্স ঢাবিয়ান মিলনমেলাস্থল রাঙাউটি গ্রাউন্ডে এ কমিটি ঘোষণা করা হয়। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে আয়োজিত সভায় উপস্থিত ডিউ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্যসচিব সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, সিনিয়র সদস্য প্রফেসর মো. সেলিম, সদস্য সাংবাদিক নূরুল ইসলাম, পূবালী ব্যাংকের ল অফিসার আসাদুজ্জামান খান, মিলনমেলার বিভিন্ন উপকমিটির আহবায়ক সহকারী অধ্যাপক শরিফুল রহমান, সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্মতিক্রমে প্রফেসর মো. সেলিমকে সভাপতি ও সাংবাদিক নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদবীধারী ব্যক্তিরা হলেন সহসভাপতি ড. সৈয়দ আশরাফুর রহমান, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক শরিফুল রহমান, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান খান, দপ্তর সম্পাদক আয়েশা শাহনাজ রিনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন মিয়া, সদস্য ১. সহযোগী অধ্যাপক পার্থ প্রতীম চক্রবর্তী, ২. সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুজ্জামান ভূইয়া, ৩. শাহেদ আহমদ চৌধুরী, ৪. রুমানা চৌধুরী।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!