বিমান বাহিনী ৫০ তম প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বিমান বাহিনী ৫০ তম প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ :: বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটকে ট্রফি বিতরণ করেন।

বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুিজবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন ধরনের র‌্যাডার ক্ষেপণাস্ত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। বিমান বাহিনী ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু কমপ্রেক্সে ও দক্ষ জনশক্তির যোগান দিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে। বিমান বাহিনী প্রধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

Manual4 Ad Code

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ২৫২ দিনের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে সেবার ব্রত নিয়ে ৪১৭ জন পুরুষ এবং ১৯ জন মহিলাসহ ৪৩৬ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি ২ রিক্রুট কর্পোর‌্যাাল মোঃ তানভীন আলম জিদান সার্বিক বিষয়ে কৃতিত্বে জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ায় গৌরব অর্জন করেন এবং এসি ২ রিক্রুট সার্জেন্ট মোঃ কামরুজ্জামান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন।

এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ জাহিদুর রহমান বিবিপি, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুল এর অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন, জিইউপি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে, বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!