কমলগঞ্জে যুবলীগের শীতবস্ত্র পেল ২০০ শীতার্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে যুবলীগের শীতবস্ত্র পেল ২০০ শীতার্ত

  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

Manual2 Ad Code

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!