বড়লেখায় বিজয় দিবসকে সামনে রেখে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় বিজয় দিবসকে সামনে রেখে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার দুপুরে ‘বিজয়ের জয়গান’ নামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ।

নজরুল একাডেমির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা নজরুল একাডেমির সভাপতি প্রধান শিক্ষক দিপক রঞ্জন নন্দী। নজরুল একাডেমির উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন- নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন।

Manual5 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন জুড়ী শাহ্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, আদালতের এপিপি গোপাল চন্দ্র দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি লুৎফর রহমান চুন্নু, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, আর.কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর-কাউন্সিলর রেহান পারভেজ রিপন, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান শেষে বড়লেখা নজরুল একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার মুক্ত স্কাউট দল’ ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘গার্লস গাইড’কে সম্মাননা দেওয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!