বড়লেখায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন নবাগত ওসি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন নবাগত ওসি

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি শনিবার সকালে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেছেন।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিকের পেশাগত দায়িত্বে সমন্বয় থাকলে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবেন। কারণ পুলিশ ও সাংবাদিকের সমন্বহীনতায় তথ্যবিভ্রাটের মাধ্যমে ব্যক্তি, সমাজ, তথা রাষ্ট্রের যে কোন খাদেমেরও অপুরনীয় ক্ষতি হয়ে যেতে পারে। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ¢। আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধমুলক কর্মকান্ডের সঠিক চিত্র তুলে ধরে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শুধু পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমন সম্ভব নয়। এক্ষেত্রে পুলিশ বাহিনীকে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করার খুবই প্রয়োজন।

Manual8 Ad Code

থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন দেবনাথ, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংবাদিক মো. রুয়েল কামাল, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, থানার এসআই সুব্রত কুমার দাস প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!