বিজয় দিবসে বড়ণলখায় বিজিবির উদ্যোগ : শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বিজয় দিবসে বড়ণলখায় বিজিবির উদ্যোগ : শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা

  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার বিজয় দিবস উপলক্ষে বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় বসবাসরত শীতার্ত তিনশত গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা বাজারে অসহায়দের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী। তিনি নিজ হাতে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন এবং বলেন, বিজিবি সব সময় অসচ্ছলদের পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নূর হোসেন, বিজিবির বোবারথল ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মনিরুজ্জামান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইত্তেফাকের সাংবাদিক তপন কুমার দাস, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ইউপি সদস্য সৈয়দ লুৎফুর রহমান, মো. তাজ উদ্দিন, সমাজসেবক ফখর উদ্দিন প্রমুখ।

এর আগে একই ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বিজিবির বোবারথল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!