কমলগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: : পিকআপের ধাক্কায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে ভানুগাছ বাজারের তরুণ ব্যবসায়ী সজল মিয়া (২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার বিকাল সাড়ে ৪টায় লঙ্গুরপাড় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!