মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন বদরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন বদরুল

  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো বদরুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে ৩ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে বদরুল ইসলামকেপ্যানেল চেয়ারম্যান-১  নির্বাচিত করেন।

Manual6 Ad Code

প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থেকে নির্বাচিত সদস্য মশিয়ুর রহমান রিপন এবং প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সদস্য রাকিবা সুলতানা তালুকদার। গত ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচিত অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বদরুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হোন।

Manual8 Ad Code

প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম জানান, সকলের দোয়ায় তিনি যেন তাঁর দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি তাঁর মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়ন যেন সাধিত হয় এবং কারও কোন ক্ষতি যেন না হয় সেই দোয়া প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews