বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা

  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার রাতে পৌরশহরের একটি রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের উপদেষ্ঠা প্রবাসী কমিউনিটি লিডার কামরুজ্জামান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের প্রধান উপদেষ্ঠা রফিকুল ইসলাম সুন্দর। সভায় প্রবাসী সাইদুল ইসলাম ও সিপার আহমদকে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কাউন্সিল সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের উপদেষ্ঠা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা সরকারী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, ব্যবসায়ী সামছুল ইসলাম পুতুল, বড়লেখার সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মুড়াউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সমাজসেবক সামছুল ইসলাম, আব্দুল খালিক, টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আজিজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার সহসভাপতি মারজান আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

কাউন্সিল সভায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রত্যেক উপদেষ্ঠাকে পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews