বড়লেখায় পেনি অ্যাপিলের অর্থায়নে চার পরিবারের গৃহহীনতার কষ্ট গুছালো ‘গ্লোবাল ওয়ান’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় পেনি অ্যাপিলের অর্থায়নে চার পরিবারের গৃহহীনতার কষ্ট গুছালো ‘গ্লোবাল ওয়ান’

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখায় যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান কানাডার পেনি অ্যাপিল নামক ডোনারের ১৮ লাখ টাকা অর্থায়নে চারটি অসহায় গৃহহীন পরিবারকে নান্দনিক পাকাঘর তৈরী করে দিয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরগুলোর চাবি হস্তান্তর করেন বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ।

Manual4 Ad Code

আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ানের ‘ফ্ল্যাড রেসপন্স এন্ড রিহেবিলিটেশন প্রজেক্ট’ এর আওতায় দরিদ্রদের জন্য এসব দৃষ্ঠিনন্দন পাকাঘর নির্মাণ করা হয়েছে।

দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে ও ইউপি সদস্য রুহুল আমিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদ, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা গ্লোবাল ওয়ানের হেড অব লজিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দিবা রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মুমিন আহমদ, উপকারভোগী রসেন্দ্র চন্দ্র দাস, সিরাজুম বেগম প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!